জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ধুনটে স্কুলছাত্রকে মারধর ও বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বগুড়ার ধুনটে আট বছর বয়সী এক স্কুলছাত্রকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও বলাৎকারের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় হাবিল হোসেন (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. হোসাইন (৮) স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। গত ১৪ অক্টোবর ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত হাবিল হোসেন তাকে ঘুরতে যাওয়ার কথা বলে নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

শিশুটির বাবার অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত ও তাঁর সহযোগীরা শিশুটিকে মারধর করেন এবং ভয়ভীতি দেখান। পরে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময়ও তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

 সময় স্থানীয় কয়েকজন অভিযুক্তকে আটক করার চেষ্টা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান বলে ও অভিযোগে উল্লেখ করা হয় ।পরে এ ঘটনায় শিশুটির বাবা ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত হাবিল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধুনটে স্কুলছাত্রকে মারধর ও বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে আট বছর বয়সী এক স্কুলছাত্রকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও বলাৎকারের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় হাবিল হোসেন (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. হোসাইন (৮) স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। গত ১৪ অক্টোবর ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত হাবিল হোসেন তাকে ঘুরতে যাওয়ার কথা বলে নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

শিশুটির বাবার অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত ও তাঁর সহযোগীরা শিশুটিকে মারধর করেন এবং ভয়ভীতি দেখান। পরে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময়ও তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

 সময় স্থানীয় কয়েকজন অভিযুক্তকে আটক করার চেষ্টা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান বলে ও অভিযোগে উল্লেখ করা হয় ।পরে এ ঘটনায় শিশুটির বাবা ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত হাবিল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত