শিক্ষার্থীদের মেধা ও আত্মবিশ্বাস বিকাশ, অসচ্ছল পরিবারের স্বাবলম্বিতা অর্জন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে বগুড়ার ধুনটে নানা জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে মানব সেবা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে আত্মউন্নয়নমূলক সেমিনার, কুইজ প্রতিযোগিতা, ছাগল বিতরণ, মাদ্রাসায় শিক্ষা উপকরণ প্রদান এবং নলকূপ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ধুনট উপজেলার পারলক্ষীপুর গ্রামে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ‘মানব সেবা মেগা প্রকল্প-২০২৬’-এর আওতায় ‘MSF শিক্ষার্থী আত্মউন্নয়নমূলক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারলক্ষীপুর গ্রামের কৃতী সন্তান ও গোসাইবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম। এ সময় পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ, সাবেক ইউপি সদস্য মো. মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য মো. লুতফর সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের জ্ঞান ও মেধা বিকাশে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করার পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সৌজন্যমূলক উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য নাশতারও ব্যবস্থা করেন আয়োজকেরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রামের শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এগিয়ে নিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য তিনি মানব সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের যথাযথ পরিচর্যা, উৎসাহ ও সঠিক দিকনির্দেশনা দিতে পারলে তারা ভালো ফলাফল অর্জনের পাশাপাশি জীবনে সফল হতে পারবে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওসমান গনি নয়ন শিক্ষার্থীদের আত্মউন্নয়ন, ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ ও নিজেদের যোগ্য করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। অন্যদিকে শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে মো. হাসব আলী সন্তানদের সফলতার পেছনে অভিভাবকদের সচেতনতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষার্থী সেমিনারের পাশাপাশি প্রকল্পের আওতায় ছয়টি অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়। একই দিনে মোহনপুর হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় শিক্ষার পরিবেশ উন্নয়নে দুটি ব্ল্যাকবোর্ড প্রদান করা হয়। এ ছাড়া গ্রামের দক্ষিণ অংশের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে একটি নলকূপ স্থাপনের কাজও শুরু হয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, অসচ্ছল পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সরবরাহ এবং সুপেয় পানির ব্যবস্থা—সব মিলিয়ে মানব সেবা ফাউন্ডেশনের এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন