জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ধুনটে নিমগাছী-চিকাশী যুবদলের যৌথ সম্মেলন, ঐক্যবদ্ধ সংগঠন গড়ার আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মো:জাহাঙ্গীর আলম।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ও চিকাশী ইউনিয়ন যুবদলের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, দলের দুঃসময়ে যারা হামলা-মামলা, জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন, তাদের অবদান কখনোই ভুলে যাওয়ার সুযোগ নেই। একটি শক্তিশালী ও আদর্শিক সংগঠন গড়ে তুলতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করতে হবে। প্রকৃত রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয় তৃণমূল থেকেই।

তিনি আরও বলেন, অভিজ্ঞ নেতাদের দূরদর্শিতা এবং তরুণদের কর্মস্পৃহা ও দক্ষতার সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য, গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমেই শক্তিশালী যুবদল গড়ে তোলা সম্ভব।

ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট এনামুল হক পান্না ও তাজমিলুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং তথ্য ও গবেষণা সম্পাদক আল আমিন সানু।

এ ছাড়া উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুসা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধন, ধুনট পৌর যুবদলের সাবেক সদস্য সোহেল রানাসহ স্থানীয় নেতাকর্মীরা।

সম্মেলনকে ঘিরে নিমগাছী ও চিকাশী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ধুনটে নিমগাছী-চিকাশী যুবদলের যৌথ সম্মেলন, ঐক্যবদ্ধ সংগঠন গড়ার আহ্বান

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত