বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাষ্ট্রপতি হাসপাতালে গিয়ে অসুস্থ মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন। রাষ্ট্রপতি কিছু সময় মন্ত্রীর শয্যাপাশে অবস্থান করেন।
এর আগে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ। তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন