কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভুমি অফিসের মাটে এ সভা অনুষ্ঠিত হয়।
উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাফর আলম এমইউপির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল উদ্দিন হায়দার ও জেড এম মুসলেম উদ্দিন।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মাস্টার আরিফ আহমেদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, উজানটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন এমজারু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক বাহার উদ্দিন ফরহাদ
,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাষ্টার ইয়াসিন আরফাত, উপজেলা তাঁতীদলের যুগ্ন আহবায়ক কায়েস আহমেদ, বিএনপি নেতা ফরহাদ ইকবাল, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আলী হাসান মুজাহিদ,
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ বলেছেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন। তাই ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে এবং জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এম. বাহাদুর শাহ আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে সক্রিয় হতে হবে। নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। দলের সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম, বিএনপি নেতা ছিদ্দিক আহমদ,উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,তাঁতীদল,সেচ্ছাসেবকদল ও কৃষকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং দলীয় কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় উজানটিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন