জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রিসোর্টে আগুনে ১০ প্রাণহানি

মালিককে প্রধান আসামি করে মামলা, ম্যানেজার কারাগারে

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। একই মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। রোববার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর শনিবার বিকেলে রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে শনিবার সকাল সাতটার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং অগ্নিকাণ্ডের পেছনে কোনো অবহেলা বা অনিয়ম ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রান্নাঘর থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মরদেহ শনাক্ত ও স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় ডিএনএ পরীক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ‘মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডিএনএ পরীক্ষার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কক্সবাজারস্থ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। এভাবে প্রয়োজনীয় ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষ হওয়ার আগে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

তিনি বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মালিককে প্রধান আসামি করে মামলা, ম্যানেজার কারাগারে

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত