জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

টেকনাফে পুলিশের অভিযানে অস্ত্রসহ করিম ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে অস্ত্রসহ করিম ডাকাত নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার কম্বনিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক করিম ডাকাত পশ্চিম মহেশখালীয়াপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হাফিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় স্থানীয়রা ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে বলে খবর পায় তারা। পরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মো. করিমকে হেফাজতে নেয়।

পরে জিজ্ঞাসাবাদে করিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকার জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাফিজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাহাড়ি এলাকায় অপরাধীদের তৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

টেকনাফে পুলিশের অভিযানে অস্ত্রসহ করিম ডাকাত আটক

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে অস্ত্রসহ করিম ডাকাত নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার কম্বনিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক করিম ডাকাত পশ্চিম মহেশখালীয়াপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হাফিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় স্থানীয়রা ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে বলে খবর পায় তারা। পরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মো. করিমকে হেফাজতে নেয়।

পরে জিজ্ঞাসাবাদে করিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকার জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাফিজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাহাড়ি এলাকায় অপরাধীদের তৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত