জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

দুর্গাপূজায় লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা রানা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার শহর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রহিম উল্লাহ খান রানা।

শুভেচ্ছা বার্তায় রহিম উল্লাহ খান রানা শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ, শান্তি ও নিরাপত্তার সঙ্গে উদ্‌যাপনের অধিকার রয়েছে।

শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে রহিম উল্লাহ খান রানা সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা রানা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার শহর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রহিম উল্লাহ খান রানা।

শুভেচ্ছা বার্তায় রহিম উল্লাহ খান রানা শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ, শান্তি ও নিরাপত্তার সঙ্গে উদ্‌যাপনের অধিকার রয়েছে।

শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে রহিম উল্লাহ খান রানা সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত