জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু



পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় মসজিদের পুকুরে ডুবে মুহাম্মদ লায়েন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লায়েন পেকুয়া পৌরসভার শেখেরকিল্লাঘোনা ডিসি রোড এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ ওয়াহিদের ছেলে। সে স্থানীয় একটি নুরানি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

নিহত শিশুর দাদা মাহমদ বলেন, গত রোববার লায়েন তার মায়ের সঙ্গে বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে সে অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে সবার অজান্তে নানার বাড়ির পাশের একটি মসজিদের পুকুরে পড়ে যায় সে।

পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় লায়েনকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। দ্রুত তাকে পেকুয়া নুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, শিশু লায়েনের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় মসজিদের পুকুরে ডুবে মুহাম্মদ লায়েন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লায়েন পেকুয়া পৌরসভার শেখেরকিল্লাঘোনা ডিসি রোড এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ ওয়াহিদের ছেলে। সে স্থানীয় একটি নুরানি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

নিহত শিশুর দাদা মাহমদ বলেন, গত রোববার লায়েন তার মায়ের সঙ্গে বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে সে অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে সবার অজান্তে নানার বাড়ির পাশের একটি মসজিদের পুকুরে পড়ে যায় সে।

পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় লায়েনকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। দ্রুত তাকে পেকুয়া নুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, শিশু লায়েনের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।


জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত