জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ঈদগাঁও-ঈদগড় সড়কে একই দিনে দুই দফা ডাকাতি, লুট টাকা-মোবাইল

কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। 

সোমবার (১৯ অক্টোবর) সকাল ও দুপুরে এসব ঘটনায় যাত্রীদের মুঠোফোন ও টাকাপয়সা লুট করা হয়েছে। দ্বিতীয় দফার ঘটনায় দুই এনজিও কর্মীর কাছ থেকে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দিনের বেলায় একই স্থানে পরপর ডাকাতির ঘটনায় সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ তারেক রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় হিমছড়ি ঢালায় ডাকাতদের কবলে পড়েন তিনি। এ সময় ডাকাতরা তাঁর মুঠোফোন ছিনিয়ে নেয়। প্রাণ বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

একই দিন দুপুর আড়াইটার দিকে ওই স্থানে আবারও ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ঈদগড়ের ক্ষুদ্রঋণ সংস্থা মুক্তির হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হাকিমসহ কয়েকজনের কাছ থেকে মুঠোফোন ও টাকাপয়সা লুট করা হয়। স্থানীয় সূত্রের দাবি, দ্বিতীয় দফার ঘটনায় দুই এনজিও কর্মীর কাছ থেকে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার পর ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পাহাড়সহ আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয় বলে জানা গেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এটিএম সিফাতুল মাজদার বলেন, “ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছু দুষ্কৃতকারী ও বনদস্যু এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ডাকাতির ঘটনায় ঈদগাঁও-ঈদগড় সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি সড়কটিতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে একই দিনে দুই দফা ডাকাতি, লুট টাকা-মোবাইল

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত