জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বন্ধুর স্ত্রীকে বিয়ে নিয়ে বিরোধ, ধুনটে যুবককে ছুরিকাঘাত

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করাকে কেন্দ্র করে বিরোধের জেরে তুলসি রায় (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বাবু রায় নামে তাঁর এক বন্ধুর বিরুদ্ধে। আহত তুলসিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে ধুনট উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত তুলসি রায় কুঠিবাড়ি গ্রামের বাদল রায়ের ছেলে। অভিযুক্ত বাবু রায় একই এলাকার কলা রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলসি ও বাবুর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। সেই সুবাদে বাবুর বাড়িতে যাতায়াতের একপর্যায়ে তাঁর স্ত্রীর সঙ্গে তুলসির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে বাবুর স্ত্রীকে বিয়ে করেন তুলসি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার পারিবারিক বৈঠক হলেও বিরোধের মীমাংসা হয়নি।

অভিযোগ রয়েছে, এ বিরোধের জের ধরে রোববার রাতে কুঠিবাড়ি এলাকার একটি রাস্তায় তুলসিকে একা পেয়ে তাঁর পেটে ছুরিকাঘাত করেন বাবু। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তুলসিকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত বাবু রায় ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বন্ধুর স্ত্রীকে বিয়ে নিয়ে বিরোধ, ধুনটে যুবককে ছুরিকাঘাত

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করাকে কেন্দ্র করে বিরোধের জেরে তুলসি রায় (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বাবু রায় নামে তাঁর এক বন্ধুর বিরুদ্ধে। আহত তুলসিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে ধুনট উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত তুলসি রায় কুঠিবাড়ি গ্রামের বাদল রায়ের ছেলে। অভিযুক্ত বাবু রায় একই এলাকার কলা রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলসি ও বাবুর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। সেই সুবাদে বাবুর বাড়িতে যাতায়াতের একপর্যায়ে তাঁর স্ত্রীর সঙ্গে তুলসির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে বাবুর স্ত্রীকে বিয়ে করেন তুলসি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার পারিবারিক বৈঠক হলেও বিরোধের মীমাংসা হয়নি।

অভিযোগ রয়েছে, এ বিরোধের জের ধরে রোববার রাতে কুঠিবাড়ি এলাকার একটি রাস্তায় তুলসিকে একা পেয়ে তাঁর পেটে ছুরিকাঘাত করেন বাবু। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তুলসিকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত বাবু রায় ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত