জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

নাগেশ্বরীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গাগলা এগারোমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হাফিজুর রহমান ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার বাসিন্দা। নাগেশ্বরী থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা করা হয়েছে।

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নাগেশ্বরীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গাগলা এগারোমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হাফিজুর রহমান ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার বাসিন্দা। নাগেশ্বরী থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা করা হয়েছে।

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত