জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী মামলায় উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি ও উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকায় নিজ বাড়ির সামনে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম রোডসংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে ২০২৫ তারিখে ভূরুঙ্গামারী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত ১৬ নম্বর মামলায় তাকে আসামি করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন। আব্দুর রাজ্জাক আওয়ামী যুবলীগের উপজেলা সভাপতির পাশাপাশি  তিনি  সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব  পালন করেছেন।  

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী মামলায় উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি ও উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকায় নিজ বাড়ির সামনে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম রোডসংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে ২০২৫ তারিখে ভূরুঙ্গামারী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত ১৬ নম্বর মামলায় তাকে আসামি করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন। আব্দুর রাজ্জাক আওয়ামী যুবলীগের উপজেলা সভাপতির পাশাপাশি  তিনি  সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব  পালন করেছেন।  

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত