জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আনুমানিক ২১,২৭,৫৫০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখে চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে তাদের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আনুমানিক ২১,২৭,৫৫০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখে চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে তাদের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত