চট্টগ্রামের লোহাগাড়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তঃ লোহাগাড়া ডাইনামিক ফুটবল ’২৬। সোমবার (৭সেপ্টম্বর) বিকেল ৪ঘটিকার সময়ে সিটিজেন পার্কের পেছনের মাঠে আয়োজিত এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য,স্থানীয় ক্রীড়া প্রেমী,বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।
আয়োজিত এই উদ্বোধনী ফুটবল ম্যাচে দুই শক্তিশালী টিম
লায়ন এপসি বনাম ডায়নামিক টাইটেন এপসি দল অংশগ্রহণ করেন৷ খেলার পুরো ৬০ মিনিটে উভয় দলের শূন্য গোলে রেফারির শেষ বাঁশি বেজে সমাপ্তি হয় ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলিও তৈরি হয়।
আয়োজক লোহাগাড়া ডায়নামিক ফুটবল একাডেমির প্রধান ফারুক সাব্বির জানান,আমাদের একাডেমিক সদস্যদের নিয়ে আমরা ৪টি দল গঠন করি৷ ভবিষ্যতে প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ করে দিতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই একাডেমিক হতে আগামী অনুর্ধ ১৩ ও ১৪ তে প্লেয়াররা অংশগ্রহণ করবে৷ তারা যেনো নিজেদের সেরাটা উপহার দিতে পারে সেই লক্ষ্যে এই আয়োজন। তাছাড়া এরকম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলোয়াড়দের আকর্ষণ করে তুলে। পাশাপাশি লোহাগাড়া ডায়নামিক ফুটবল একাডেমির ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় দল ও খেলোয়াড়দের উৎসাহ দিতে দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। খেলা দেখতে আসা দর্শকরাও টুর্নামেন্ট আয়োজনকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান।
আয়োজক কমিটির পক্ষ থেকে টুর্নামেন্টটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা এবং দর্শকদের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ম্যাচে খেলোয়াড়সুলভ মনোভাব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
আন্তঃ লোহাগাড়া ডাইনামিক ফুটবল ’২৬ ঘিরে ইতোমধ্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও মাঠে দর্শকদের উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপভোগের প্রত্যাশা করছেন আয়োজকরা।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন