দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানার দীর্ঘদিনের প্রেম এ বছরের ফেব্রুয়ারিতে বিয়ের মধ্য দিয়ে পরিণতি পায়। বিয়ের পর তাদের সংসার ও সম্পর্ক নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন বিজয়।
বিজয় জানান, সম্পর্কের ক্ষেত্রে তারা বেশ পরিণত এবং রাশমিকা প্রতিদিন তাকে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন। তার মতে, ভালোবাসার অনুভূতি প্রকাশ করা সম্পর্ককে সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ।
প্রথম দেখাতেই রাশমিকাকে জীবনসঙ্গী হিসেবে মনে হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে বিজয় বলেন, প্রথম দেখায় প্রেমে তিনি বিশ্বাস করেন না। প্রথমে কাউকে সুন্দর লাগতে পারে, তবে জীবনসঙ্গী হিসেবে চেনার জন্য সময় প্রয়োজন।
সাক্ষাৎকারে তাদের পারস্পরিক ঘনিষ্ঠতার কথাও উঠে আসে। বিজয়ের ভাষায়, শারীরিক স্পর্শও তাদের ভালোবাসা প্রকাশের একটি ধরন।
দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে সিনেমায় দেখা যাবে তাদের। ‘রানাবালি’ সিনেমাটি ১৬ অক্টোবর মুক্তির কথা রয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন