জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ক্যাফে আমব্রেলায় পাইলট লুকে তৌসিফ মাহবুব

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ক্যাফে আমব্রেলায় পাইলট লুকে তৌসিফ মাহবুব

অভিনেতা হিসেবে নানা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তৌসিফ মাহবুব। এবার নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওয়েব কনটেন্ট ‘ক্যাফে আমব্রেলা’তে পাইলটের চরিত্রে অভিনয় করছেন তৌসিফ।

সম্প্রতি পাইলট লুকে বিমানের পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন তৌসিফ। ছবির ক্যাপশনে লেখেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন, দিস ইজ ইউর ক্যাপ্টেন স্পিকিং’। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন লুক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।শুটিংয়ের প্রয়োজনে সম্প্রতি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় পাইলটের পোশাক পরেই বিমানবন্দরে যান তৌসিফ। সেখানে মানুষের প্রতিক্রিয়ায় বেশ আনন্দ পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘জীবনে অনেক কিছু করা উচিত। অনেক বছর অভিনয় করলাম, এবার দেখি প্লেন চালাতে পারি কিনা। আমার সঙ্গে একজন কো-পাইলটও আছেন।’

বিমানবন্দরের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এই এক্সপেরিয়েন্সটা অনেক মজার। বিমানবন্দরে যখন এ পোশাক পরে যাচ্ছি, সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন, যেন চিনতে পারছেন আবার চিনতেও পারছেন না। কেউ কেউ জিজ্ঞেস করছিলেন, আপনি কি পাইলট? সবাই তাকাচ্ছিলেন।’

পাইলটের পোশাকের প্রতি মানুষের সম্মানও অনুভব করেছেন তৌসিফ। তিনি বলেন, ‘এ পোশাকের অনেক সম্মান আছে। আমাদের পাইলট ভাইদের যে সম্মান দেয়া দরকার, সেটা আমি পাচ্ছি।’

ভালোবাসা ও আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ক্যাফে আমব্রেলা’। শিহাব শাহীন পরিচালিত এ কনটেন্টে তিন-চারটি আলাদা গল্প পরস্পরের সঙ্গে যুক্ত হবে। রোমান্স ও ড্রামা ঘরানার এ আয়োজনে তৌসিফের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন বিদুষী বর্ণিতা। এছাড়া রয়েছেন আমিনা ইসলাম, নাযা নাওয়ার, রেজওয়ানসহ আরো অনেকে।

বর্তমানে কক্সবাজার বিমানবন্দরসহ কয়েকটি লোকেশনে চলছে ‘ক্যাফে আমব্রেলা’র শেষ দিকের শুটিং। জানা গেছে, শিগগিরই ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে কনটেন্টটি।

Image

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ক্যাফে আমব্রেলায় পাইলট লুকে তৌসিফ মাহবুব

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত