জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

হানিফ ফ্লাইওভারে গাড়ি চাপায় নারী নিহত

হানিফ ফ্লাইওভারে গাড়ি চাপায় নারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ওপর গাড়ির ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। বুধবার (২) সেপ্টেম্বর ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, আজ ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপর স্টেলা গেট (ইলেকট্রিক পিল নং জে-৩) সংলগ্ন এলাকায় এক নারীকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল ৮ টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| নিহত নারীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। দুর্ঘটনার পর লাশের আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হানিফ ফ্লাইওভারে গাড়ি চাপায় নারী নিহত

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ওপর গাড়ির ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। বুধবার (২) সেপ্টেম্বর ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, আজ ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপর স্টেলা গেট (ইলেকট্রিক পিল নং জে-৩) সংলগ্ন এলাকায় এক নারীকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল ৮ টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| নিহত নারীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। দুর্ঘটনার পর লাশের আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত