পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর পেশোয়ারের একটি বেসরকারি স্কুলে মর্মান্তিক ছাদ ধসের ঘটনায় অন্তত ৩৩ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নি'হ'ত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে পাঠদান চলাকালীন সময়ে দির কলোনির আল-খায়ের এডুকেশন সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। ওপরের তলার দুর্বল ছাদ ও অতিরিক্ত ওজনের কারণে নিচের শ্রেণিকক্ষগুলোর ওপর ছাদ ভেঙে পড়ে শিক্ষার্থীরা নিচে আটকা পড়ে। এই দুর্ঘটনায় আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করেন। এ ঘটনায় বিল্ডিং কোড লঙ্ঘন ও দুর্বল অবকাঠামোর দায়ে স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন