বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এবার 'উড়ন্ত' | গাড়ি উন্মোচন করেছেন। বিশেষ থ্রাস্টার প্রযুক্তিসম্পন্ন নতুন প্রজন্মের রোডস্টার স্পোর্টস কারটি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেসএক্সের স্থাপনায় আয়োজিত অনুষ্ঠানটি টেসলার এক্স অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার করা হয়। প্রদর্শনীতে দেখা যায়, নতুন রোডস্টার গাড়িটি একটি খাড়া র্যাম্প থেকে শূন্যে উঠে কিছু দূর অতিক্রম করে চাকার ওপর নিরাপদে অবতরণ করে।
C
অনুষ্ঠানে ইলন মাস্ক বলেন, 'উড়ন্ত গাড়ি এখন বাস্তব।' তবে প্রযুক্তিটির সফলতা পুরোপুরি নিশ্চিত নয় বলেও স্বীকার করেন তিনি। তার ভাষায়, 'সফলতা নিশ্চিত ৮ নয়, তবে এটি সম্ভবত কাজ করবে।'
ব
মাস্ক জানান, গাড়িটিতে অত্যন্ত উচ্চচাপের বায়ুভর্তি ট্যাংক ব্যবহার করা হয়েছে। বিশেষ এই প্রযুক্তির সাহায্যে গাড়িটিকে শূন্যে তোলার জন্য প্রয়োজনীয় শক্তি কে সরবরাহ করা হয়।
টেসলা ও স্পেসএক্সের যৌথ প্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করে মাস্ক বলেন, বিশ্বের সেরা গাড়ি নির্মাতা ও রকেট নির্মাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় এমন উদ্ভাবন সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, নতুন প্রজন্মের এই রোডস্টারের বাণিজ্যিক উৎপাদন ২০২৮ সালে শুরু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ১৯১৭ সালে মার্কিন বিমান চলাচলের পথিকৃৎ গ্লেন কার্টিস প্রথম উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ প্রদর্শন করেন। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রক সংস্থার বিধিনিষেধের কারণে উড়ন্ত গাড়ির বাণিজ্যিক ব্যবহার এখনো ব্যাপকভাবে বাস্তবায়িত হয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে বৈদ্যুতিক মোটর ও উন্নত ব্যাটারি প্রযুক্তির অগ্রগতির ফলে উড়ন্ত গাড়ি তৈরির সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে। তবে টেসলার নতুন রোডস্টার বাস্তবে কতটা কার্যকর হবে, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।
সূত্র: ডন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন