জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু, ৮ জনই জবি শিক্ষার্থীদের স্বজন

পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১০ জন। তাদের মধ্যে আটজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের স্বজন বলে জানা গেছে। একসঙ্গে পরিবারের ছয় সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে তাদের স্বজনদের মধ্যে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাতটার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। এ ছাড়া নিহতদের মধ্যে নাফিজ ও নাবিলা নামে আরও দুজনের কথা জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এবং অন্য নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের একাধিক সদস্যকে হারানো আহাদ বলেন, পরিস্থিতি খুব একটা ভালো না। আমাদের পরিবারের ছয়জন এই ঘটনায় মারা গেছেন। তাদের মধ্যে আমার চারজন মেয়ে কাজিন, একজন ছেলে কাজিন এবং আমার এক মেয়ে কাজিনের ছোট সন্তান ফাইয়াজ রয়েছে। নাফিজ ও নাবিলাও আমাদের আত্মীয়। তারা আমার মায়ের ফুফাতো বোনের পরিবারের সদস্য।

তিনি আরও বলেন, “আমাদের পরিবারের মোট ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত তিনজন বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির অগ্নিনিরাপত্তাসংক্রান্ত লাইসেন্স ছিল না। এমনকি কয়েক মাস আগেই রিসোর্টটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্ক করা হয়েছিল। এরপরও সেখানে কার্যক্রম অব্যাহত ছিল।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাতটার দিকে রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে রিসোর্টের ভেতরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, অগ্নিকাণ্ডের শিকার রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। গত জুনে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সে সময় কর্তৃপক্ষকে সতর্কতামূলক নোটিশও দেওয়া হয়। কিন্তু সতর্কবার্তার পরও রিসোর্টটির কার্যক্রম বন্ধ করা হয়নি।

এ ঘটনায় আগুনের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, রিসোর্টটিতে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা ছিল কি না এবং সতর্কতামূলক নোটিশ পাওয়ার পরও কেন কার্যক্রম চালু রাখা হয়েছিল, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু, ৮ জনই জবি শিক্ষার্থীদের স্বজন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত