জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন পেকুয়ার জাহিদুল ইসলাম

সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি ম. ফ. ম. জাহিদুল ইসলাম। জ্যেষ্ঠ, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত থেকে সনদ ও পুরস্কার গ্রহণ করেন জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছেন। বিশেষ করে প্রবীণ, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং রাজাখালী এলাকার তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবীদের জন্যও অনুপ্রেরণার বিষয়।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে জাহিদুল ইসলাম বলেন, এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর যে চেষ্টা করে আসছি, এই পুরস্কার সেই কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। আমি ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এ অর্জনের পেছনে যাঁরা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে, জাহিদুল ইসলামের এ অর্জনে রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর এই সম্মাননা এলাকার তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতা বাড়াবে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, জাহিদুল ইসলামের এই অর্জন আমাদের এলাকার জন্য গর্বের বিষয়। তরুণ বয়সে সমাজের মানুষের জন্য কাজ করে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি, তাঁর এই সাফল্য দেখে এলাকার আরও তরুণ মানবিক ও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।

রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, এই সম্মাননা জাহিদুল ইসলামের সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং রাজাখালীসহ আশপাশের এলাকায় ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন পেকুয়ার জাহিদুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত