জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ধুনটে প্রাক্তন স্ত্রীর ঘরে আগুন দেওয়ার মামলায় দুই ভাই গ্রেপ্তার

বগুড়ার ধুনটে প্রাক্তন স্ত্রীর বসতঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার মামলায় দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধুনট ও নন্দীগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হওয়া দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নন্দীগ্রাম উপজেলার মৃত ছাবেদ আলী মণ্ডলের ছেলে মো. নুরনবী মণ্ডল (৫০) ও কাফের আলী মণ্ডল (৫৪)। রোববার (১৮ অক্টোবর) তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর গভীর রাতে ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভরণশাহি এলাকায় মুক্তা খাতুনের বসতঘরের এক কোণে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর মূল অভিযুক্ত পারভেজ পালিয়ে গেলেও তাঁর সঙ্গে থাকা সাব্বির নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

ভুক্তভোগী মুক্তা খাতুন পশ্চিম ভরণশাহি গ্রামের মৃত জেল হোসেন মণ্ডলের মেয়ে। স্থানীয়দের দাবি, এর আগেও গত ১৪ আগস্ট রাতে তাঁর ও পরিবারের সদস্যদের লক্ষ্য করে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

ধুনট থানা পুলিশ জানায়, অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার মূল অভিযুক্তসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ধুনটে প্রাক্তন স্ত্রীর ঘরে আগুন দেওয়ার মামলায় দুই ভাই গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে প্রাক্তন স্ত্রীর বসতঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার মামলায় দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধুনট ও নন্দীগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হওয়া দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নন্দীগ্রাম উপজেলার মৃত ছাবেদ আলী মণ্ডলের ছেলে মো. নুরনবী মণ্ডল (৫০) ও কাফের আলী মণ্ডল (৫৪)। রোববার (১৮ অক্টোবর) তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর গভীর রাতে ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভরণশাহি এলাকায় মুক্তা খাতুনের বসতঘরের এক কোণে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর মূল অভিযুক্ত পারভেজ পালিয়ে গেলেও তাঁর সঙ্গে থাকা সাব্বির নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

ভুক্তভোগী মুক্তা খাতুন পশ্চিম ভরণশাহি গ্রামের মৃত জেল হোসেন মণ্ডলের মেয়ে। স্থানীয়দের দাবি, এর আগেও গত ১৪ আগস্ট রাতে তাঁর ও পরিবারের সদস্যদের লক্ষ্য করে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

ধুনট থানা পুলিশ জানায়, অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার মূল অভিযুক্তসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত