জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

নাইক্ষ্যংছড়ি সীমান্তে জব্দ করা মাদক ধ্বংস করল ৩৪ বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিভিন্ন সময়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে জব্দ করা ১৯ কোটি ৫৭ লাখ টাকার বেশি মূল্যের ইয়াবা ও বাংলা মদ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ।

রোববার (১৮ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি সূত্র জানায়, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, জি; রামু সেক্টরের সেক্টর কমান্ডার; কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম, পিএসসি; বান্দরবানের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম, পিএসসি বলেন, “মাদক দেশের যুবসমাজ ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে সীমান্তে বিজিবির নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে সীমান্ত এলাকার জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে জব্দ করা মাদক ধ্বংস করল ৩৪ বিজিবি

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত