জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

নাটোর সদর হাসপাতালে হুইপ দুলুর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নাটোর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার (১৮ অক্টোবর) কোনো প্রটোকল ছাড়াই রিকশায় করে হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 হাসপাতালে এক ঘন্টা অবস্থানকালে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়টি খতিয়ে দেখেন হুইপ। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে হুইপ দুলু বলেন, হাসপাতালে চিকিৎসকদের দায়িত্ব সবচেয়ে বেশি। সরকারি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, নাটোর সদর হাসপাতাল সরকারের অনুমোদিত ১০০ শয্যার হাসপাতাল হলেও বর্তমানে এটি ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে। কিন্তু সেই অনুপাতে প্রয়োজনীয় জনবল ও খাবারের ব্যবস্থা নেই।

হুইপ দুলু আরও বলেন, হাসপাতালে এসে প্রায় ৯০০ রোগী দেখতে পেয়েছেন। অথচ খাবার সরবরাহ করা হচ্ছে মাত্র ১০০ জনের জন্য। ফলে অনেক রোগী খাবার থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। ১০০ জনের জনবল দিয়ে ৯০০ রোগীর যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে দ্রুত জনবল সংকট সমাধানে উদ্যোগ নিতে হবে।

হাসপাতালের বাথরুমগুলোর অপরিচ্ছন্নতার বিষয়টিও তুলে ধরেন তিনি। রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি বাথরুমসহ হাসপাতালের অন্যান্য স্থাপনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন হুইপ।

এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে। নির্ধারিত সময়ে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মাহবুবুর রহমানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নাটোর সদর হাসপাতালে হুইপ দুলুর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত