গাইবান্ধা পৌরসভার সবুজপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) গাইবান্ধা সদর থানায় দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর সবুজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাইবান্ধা শহরের সবুজপাড়া এলাকার মৃত মনতাজ মিয়ার ছেলে মো. বাবু মিয়া (২৫) এবং কুঠিপাড়া এলাকার মো. রাব্বি মিয়ার ছেলে মো. শাহজালাল (৩৮)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় বাবু মিয়ার পাকা বসতবাড়ির পশ্চিম দুয়ারি একটি কক্ষ থেকে দুইজনকে আটক করা হয়। অভিযানের সময় তারা ইয়াবা সেবন করছিলেন বলে পুলিশের দাবি।
এ সময় বাবু মিয়ার পরিহিত প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো কমলা রঙের ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে বাবু মিয়া ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা এবং শাহজালাল ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(৫) ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২৯, তারিখ ১৮ অক্টোবর ২০২৬।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন সুত্রে জানা গেছে।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন