নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে নাটোর-পাবনা মহাসড়কে জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হয়।
নিহত আটজনের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁরা হলেন—শরীয়তপুরের জাজিরার সামাদ ফকির (৭০), সোহাগ হোসেন (৩০), জুয়েল রানা (৪০), শালাল মোল্লা (৪৫), শাহিন হোসেন (২৫), রাজশাহীর গোদাগাড়ীর বাসচালক সোহেল রানা (৪০), বাগমারার আনোয়ার হক (৩০) এবং পটুয়াখালীর তাছফিয়া খাতুন (৮)।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী আব্দুস সালাম অভিযোগ করেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল এবং বাসটি দ্রুতগতিতে চলছিল। দুর্ঘটনার পর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন