জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সভাপতি ইউএনও, সাধারণ সম্পাদক পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন

কক্সবাজারের পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়াবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে সভাপতি করা হয়েছে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ কর্তৃক মনোনীত পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহদুর শাহ এবং পেকুয়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) পদাধিকারবলে সহসভাপতি করা হয়েছে। এ ছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট।

কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ছফওয়ানুল করিম। অতিরিক্ত সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জিয়া উদ্দিন। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুটবলার এন. আহমদ শফি ও আহসান হাবীব। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন।

এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পদাধিকারবলে নির্বাহী সদস্য করা হয়েছে।

কমিটির নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন সাংবাদিক সাইদুর রহমান সুমন, মো. রাশেদ ফারুক, আনোয়ার হোছাইন, মোহাম্মদ সায়েদ খান, মো. তারেক জলিল, বেলাল উদ্দিন, মোহাম্মদ আমির আবদুল্লাহ ও মুহাম্মদ আমিনুল হক। সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিনা আক্তার ও নাওরিন সামরিনা লাভলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা পত্রে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও পরামর্শের আলোকে পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটির পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্থানীয় ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের মতে, নতুন কমিটির মাধ্যমে পেকুয়ায় খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার ক্ষেত্রে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত