নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. নুরুজ্জামান আকাশ মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) রাতে উপজেলার রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার আকাশ মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার বুলবুল আহমেদের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন বাড়িতে বসবাস করেন। কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকলেও একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।
পুলিশ জানায়, গত ২৯ জুলাই রাতে আকাশের গ্রামের বাড়িতে ডেভিড ইমনের সহযোগী রায়হান অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আকাশের সহযোগিতায় রায়হান ভবনের দোতলার ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
পুলিশ আরো জানায়, আকাশ ও রায়হান এর আগে খুলনাসহ বিভিন্ন এলাকায় একসঙ্গে অবস্থান করেছেন। ওই ঘটনার পর থেকে আকাশের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি রাখা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রামপুরের বাড়ি থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগী হিসেবে কাজ করতেন আকাশ মোল্লা। এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।’

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন