জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

নজরুল বর্ষ উপলক্ষে পেকুয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে পেকুয়ায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) পেকুয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ ঘোষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ সাংস্কৃতিক প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর লেখনীতে শোষিত মানুষের অধিকার, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে। নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম আমাদের নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কবিতা, গান ও জীবনাদর্শ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সাহস ও অসাম্প্রদায়িক চেতনা গড়ে তুলতে পারে।

‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবির সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে তাদের সুপ্ত প্রতিভা বিকাশেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। আমি আশা করি, আজকের এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং নজরুলের আদর্শ ও মানবিক চেতনাকে শিক্ষার্থীদের জীবন ও চিন্তাধারায় ধারণ করার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, সাম্য ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে পেকুয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত