জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বগুড়ার ধুনটে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধুনট সরকারি এন. ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। নৃত্য, কবিতা আবৃত্তি, অভিনয়, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে।
এর মধ্যে একক নৃত্য পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। বর্ণিল পোশাকে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানের মঞ্চ। পাশাপাশি নজরুলের কবিতা ও সাহিত্যকে কেন্দ্র করে আবৃত্তি ও বক্তব্যে শিক্ষার্থীরা জাতীয় কবির সৃষ্টিশীলতা ও চেতনার নানা দিক তুলে ধরে।
পুরো অনুষ্ঠানটি সাবলীলভাবে সঞ্চালনা করেন ধুনট সরকারি এন. ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোলায়মান আলী, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ তফিজ উদ্দিন।
এছাড়া বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলেরেনা দীল, জুলেখা বেগম, কামরুল হাসান ও শংকর কুমার। তাঁরা বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পরিবেশনা ও প্রতিভা মূল্যায়ন করেন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনার প্রশংসা করে বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, প্রান্তিক ও গ্রামীণ পর্যায়ের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেমের আদর্শ ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন