বগুড়ার ধুনটে কবিতা, ছোটগল্প পাঠ ও গঠনমূলক সাহিত্য আলোচনার মধ্য দিয়ে মনন সাহিত্য সংগঠনের ১২০তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধুনট পৌর এলাকার গ্রীন টাচ মাল্টিমিডিয়া স্কুলের হলরুমে এ সাহিত্য আসরের আয়োজন করা হয়।
মনন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও লেখক এম আর টি আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ও বিশেষ সহযোগী হিসেবে সার্বিক সহযোগিতা করেন গ্রীন টাচ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদ।
কবি ও লেখক ফরমান আলী বাবুর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও লেখক এম আর জামান।
সাহিত্য আসরে স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা ও ছোটগল্প পাঠের পাশাপাশি সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি এম আর টি আরজু, আব্দুল জলিল, এম আর জামান, ফরমান আলী বাবু, অনন্য রাসেল ও দেলোয়ার সুরাকাভ।
এছাড়া নিজেদের লেখা ছোটগল্প পাঠ করে শোনান লেখক আব্দুল জলিল, অনন্য রাসেল ও এম আর জামান।
পাঠ করা সাহিত্যকর্মের ওপর বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনা তুলে ধরেন কবি, লেখক ও সাংবাদিক আব্দুল জলিল এবং কবি ও লেখক অনন্য রাসেল।
অধিবেশনের শেষপর্বে মনন সাহিত্য সংগঠনের অগ্রগতি, স্থানীয় সাহিত্যচর্চার প্রসার এবং তরুণ লেখকদের আরও দায়িত্বশীলভাবে সাহিত্যচর্চায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পরে সভাপতির গঠনমূলক বক্তব্যের মধ্য দিয়ে মনন সাহিত্য সংগঠনের ১২০তম পাক্ষিক অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন