জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

পেকুয়ায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে আদিল (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আদিল ওই এলাকার লবণ চাষী মোহাম্মদ হানিফের ছেলে। তার মায়ের নাম হাদিসা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, শিশুটির পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

নিহতের স্বজন মোহাম্মদ রোবেল বলেন, পরিবারের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। আদিলের এমন মৃত্যুতে আমরা শোকাহত। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পেকুয়ায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে আদিল (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আদিল ওই এলাকার লবণ চাষী মোহাম্মদ হানিফের ছেলে। তার মায়ের নাম হাদিসা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, শিশুটির পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

নিহতের স্বজন মোহাম্মদ রোবেল বলেন, পরিবারের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। আদিলের এমন মৃত্যুতে আমরা শোকাহত। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত