জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

নিখোঁজের ৩ দিন পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামের এক নিখোঁজ বাংলাদেশি কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা সানমুড়া সীমান্তের কাঁটাতারের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তা নিজেদের হেফাজতে নেন।

নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর পূর্বপাড়া গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, শাকিল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে সে নিখোঁজ ছিল।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তের ২০২২-৯এস পিলারের কাছে কাঁটাতারের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে বিজিবি ও আখাউড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে এ বিষয়ে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন পর্যায়ের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়।

২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, কিশোরের মরদেহটি দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। রোববার যেকোনো সময় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।

তবে কিশোরের লাশ কীভাবে সীমান্তের ওই এলাকায় পৌঁছেছে এবং তার মৃত্যুর কারণ কী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের ৩ দিন পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামের এক নিখোঁজ বাংলাদেশি কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা সানমুড়া সীমান্তের কাঁটাতারের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তা নিজেদের হেফাজতে নেন।

নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর পূর্বপাড়া গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, শাকিল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে সে নিখোঁজ ছিল।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তের ২০২২-৯এস পিলারের কাছে কাঁটাতারের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে বিজিবি ও আখাউড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে এ বিষয়ে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন পর্যায়ের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়।

২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, কিশোরের মরদেহটি দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। রোববার যেকোনো সময় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।

তবে কিশোরের লাশ কীভাবে সীমান্তের ওই এলাকায় পৌঁছেছে এবং তার মৃত্যুর কারণ কী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত