জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

আজিমপুরে ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

লালবাগ থানা সূত্রে জানা যায়, আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন আমিনুল ইসলাম শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা ঘটনাস্থলে ছুটে যান। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতেনাতে আটক করেন।

আটকের সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আজিমপুরে ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

লালবাগ থানা সূত্রে জানা যায়, আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন আমিনুল ইসলাম শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা ঘটনাস্থলে ছুটে যান। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতেনাতে আটক করেন।

আটকের সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত