জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

নাটোরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

নাটোরের লালপুরে জুয়াবিরোধী অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকা, আটটি মোবাইল ফোন ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক জুয়াড়ি পালিয়ে যায়।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের একটি আমবাগানে এ অভিযান চালানো হয়।

লালপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জহুরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই আমবাগানে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের আটটি মোবাইল ফোন ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বেরিলাবাড়ী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. মতিউর রহমান (৬৫), রামপাড়া গ্রামের মৃত এলাহি প্রামাণিকের ছেলে মো. আব্দুল মালেক (৪০) ও মৃত জফির উদ্দিনের ছেলে মো. জিয়াউর রহমান (৪০), জয়রামপুর গ্রামের মো. আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের মো. গোলজার হোসেনের ছেলে মো. বাবুল ইসলাম (৩৩)।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা আরও একজন দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫, ১৯(১) ও ২৭ ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, “জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত