জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

হালতি বিলে রাতভর অভিযান, মাদক সেবনসহ নানা অপরাধে ৮ জনের দণ্ড

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলে বিশেষ নৈশ অভিযান চালিয়ে মাদক সেবন, অবৈধভাবে মাছ ধরা ও শব্দদূষণের দায়ে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৩টা পর্যন্ত টানা ছয় ঘণ্টার এ অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে সিংড়ার বারোইহাটি গ্রামের মো. সেলিম (৪০) ও মো. সেন্টু প্রামাণিককে (৩০) ১০ দিন করে এবং মহেষচন্দ্রপুর গ্রামের মো. মিল্লাত (১৯), বারোইহাটি গ্রামের মো. রাকিব হোসেন (২৫) ও মো. স্বাধীনকে (১৯) সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অবৈধভাবে মাছ ধরার দায়ে বড়বারইহাটি গ্রামের মো. মহসিনকে (৬০) ৯ হাজার টাকা এবং ঢাকঢোল গ্রামের মো. চান্দুকে (৫৪) ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে নগরমাঝগ্রামের মো. সোহানকে (২১) ১৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, হালতি বিলের জলজ জীববৈচিত্র্য রক্ষা, পোনা মাছ নিধন রোধ এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হালতি বিলে রাতভর অভিযান, মাদক সেবনসহ নানা অপরাধে ৮ জনের দণ্ড

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলে বিশেষ নৈশ অভিযান চালিয়ে মাদক সেবন, অবৈধভাবে মাছ ধরা ও শব্দদূষণের দায়ে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৩টা পর্যন্ত টানা ছয় ঘণ্টার এ অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে সিংড়ার বারোইহাটি গ্রামের মো. সেলিম (৪০) ও মো. সেন্টু প্রামাণিককে (৩০) ১০ দিন করে এবং মহেষচন্দ্রপুর গ্রামের মো. মিল্লাত (১৯), বারোইহাটি গ্রামের মো. রাকিব হোসেন (২৫) ও মো. স্বাধীনকে (১৯) সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অবৈধভাবে মাছ ধরার দায়ে বড়বারইহাটি গ্রামের মো. মহসিনকে (৬০) ৯ হাজার টাকা এবং ঢাকঢোল গ্রামের মো. চান্দুকে (৫৪) ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে নগরমাঝগ্রামের মো. সোহানকে (২১) ১৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, হালতি বিলের জলজ জীববৈচিত্র্য রক্ষা, পোনা মাছ নিধন রোধ এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত