জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশসংবাদ

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নলছারা এলাকা থেকে একটি গরু চুরি হওয়ার পর মালিকপক্ষ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘরে গরুটির সন্ধান পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয়দের দাবি, একজন রাজনৈতিক দলের পদধারী নেতার গোয়ালঘরে চুরি হওয়া গরু পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। গরুটি সেখানে কিভাবে গেল এবং এর পেছনে কারও সম্পৃক্ততা রয়েছে কিনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। দলের নিয়মনীতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে গরুটি কিভাবে ওই গোয়ালঘরে গেল, দেলুর সঙ্গে চুরির ঘটনায় কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা—এ বিষয়ে দেলুকে একাধিক কল করেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশসংবাদ

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নলছারা এলাকা থেকে একটি গরু চুরি হওয়ার পর মালিকপক্ষ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘরে গরুটির সন্ধান পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয়দের দাবি, একজন রাজনৈতিক দলের পদধারী নেতার গোয়ালঘরে চুরি হওয়া গরু পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। গরুটি সেখানে কিভাবে গেল এবং এর পেছনে কারও সম্পৃক্ততা রয়েছে কিনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। দলের নিয়মনীতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে গরুটি কিভাবে ওই গোয়ালঘরে গেল, দেলুর সঙ্গে চুরির ঘটনায় কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা—এ বিষয়ে দেলুকে একাধিক কল করেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত