জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

মিয়ানমারে পাচারের প্রস্তুতি, সার-পেঁয়াজ-রসুনসহ কোস্ট গার্ডের হাতে আটক ১০

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় বিপুল পরিমাণ সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পাচারের প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ২৫০ বস্তা সার, ২০০ বস্তা পেঁয়াজ ও ২০০ বস্তা রসুন।

আটক ১০ জনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের ভাষ্য, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচারের চেষ্টা করে আসছিল। দেশের গুরুত্বপূর্ণ পণ্য পাচার রোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে পাচারের প্রস্তুতি, সার-পেঁয়াজ-রসুনসহ কোস্ট গার্ডের হাতে আটক ১০

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় বিপুল পরিমাণ সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পাচারের প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ২৫০ বস্তা সার, ২০০ বস্তা পেঁয়াজ ও ২০০ বস্তা রসুন।

আটক ১০ জনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের ভাষ্য, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচারের চেষ্টা করে আসছিল। দেশের গুরুত্বপূর্ণ পণ্য পাচার রোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত