জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ ৩ জন নিহত

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল সাতটা থেকে বেলা এগারোটার মধ্যে যশোর-খুলনা মহাসড়ক ও যশোর-সাতক্ষীরা সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী, একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী আসিরন বিবি এবং কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা নামক স্থানে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আমজেদ গাজী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী আমজেদের আত্মীয় আসিরন বিবি গুরুতর আহত হন। তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল নামক স্থানে একটি যাত্রীবিহীন বাস পথচারী রোকেয়া বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে থাকা একটি মাদ্রাসার দেয়ালে সজোরে আঘাত করে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ ৩ জন নিহত

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল সাতটা থেকে বেলা এগারোটার মধ্যে যশোর-খুলনা মহাসড়ক ও যশোর-সাতক্ষীরা সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী, একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী আসিরন বিবি এবং কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা নামক স্থানে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আমজেদ গাজী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী আমজেদের আত্মীয় আসিরন বিবি গুরুতর আহত হন। তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল নামক স্থানে একটি যাত্রীবিহীন বাস পথচারী রোকেয়া বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে থাকা একটি মাদ্রাসার দেয়ালে সজোরে আঘাত করে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত