জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

নাইক্ষ্যংছড়িতে তল্লাশিকালে ৫০ হাজার ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০ হাজার ৭০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পরিবহনের অভিযোগে আবুল কালাম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনের কাজে ব্যবহৃত সিএনজিটি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীন আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আবুল কালাম কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বড় জামছড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল কাশেম। তিনি গর্জনিয়া পোস্ট অফিসের অধীন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আদর্শগ্রাম চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় সিএনজির সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কাটে (৫০ হাজার ৭০ পিস) বার্মিজ ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবাসহ সিএনজি ও এর সঙ্গে সংশ্লিষ্ট আবুল কালামকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হবে।

তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে তল্লাশিকালে ৫০ হাজার ইয়াবাসহ আটক ১

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত