জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

মধ্যনগরে মাদক-জুয়া প্রতিরোধে বিট পুলিশিং সভা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ ইউনিয়নে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বিট পুলিশিংয়ের উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মধ্যনগর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ ও বিট অফিসার এসআই নবী হোসেন। সভায় সভাপতিত্ব করেন আবুল কাশেম এবং সঞ্চালনা করেন মুসাব্বির হোসেন।

বক্তারা বলেন, মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এলাকার অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মধ্যনগরে মাদক-জুয়া প্রতিরোধে বিট পুলিশিং সভা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ ইউনিয়নে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বিট পুলিশিংয়ের উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মধ্যনগর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ ও বিট অফিসার এসআই নবী হোসেন। সভায় সভাপতিত্ব করেন আবুল কাশেম এবং সঞ্চালনা করেন মুসাব্বির হোসেন।

বক্তারা বলেন, মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এলাকার অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত