জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ঈদগাঁও ডিসি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ: ১৫ দিনের আলটিমেটাম প্রশাসনের

কক্সবাজার ঈদগাঁও উপজেলার বাজার ও স্টেশন এলাকার যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান এবং সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষে ডিসি সড়কের দুপাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদগাঁও ডিসি সড়কের দুপাশে অবস্থানকারী সকল ব্যবসায়ী, বাড়ির মালিক ও সর্বসাধারণের অবগতির জন্য এই উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ নির্বিঘ্ন করতে আগামী ১৫ দিনের মধ্যে সড়কের নির্ধারিত সীমানার ভেতরের সকল স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা, দোকানপাটের বর্ধিত অংশ, সাইনবোর্ড এবং নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। সুবিধার্থে সংশ্লিষ্ট সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দেওয়া হবে।

নির্ধারিত ১৫ দিনের এই সময়সীমা পার হওয়ার পর উপজেলা প্রশাসন, এলজিইডি/সড়ক ও জনপথ বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। অভিযানের সময় কোনো অবৈধ স্থাপনা পাওয়া গেলে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

পাশাপাশি সরকারি কাজে বাধা সৃষ্টি এবং অবৈধ দখলদারির অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জেল-জরিমানা ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযান চলাকালীন অবৈধ স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হলে প্রশাসন বা সরকার কোনো ক্ষতিপূরণ দেবে না।

ঈদগাঁও উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থে গৃহীত এই মহৎ প্রকল্পটি সফল করতে এলাকার সকল ব্যবসায়ী, বাড়ির মালিক ও সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁও ডিসি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ: ১৫ দিনের আলটিমেটাম প্রশাসনের

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজার ঈদগাঁও উপজেলার বাজার ও স্টেশন এলাকার যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান এবং সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষে ডিসি সড়কের দুপাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদগাঁও ডিসি সড়কের দুপাশে অবস্থানকারী সকল ব্যবসায়ী, বাড়ির মালিক ও সর্বসাধারণের অবগতির জন্য এই উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ নির্বিঘ্ন করতে আগামী ১৫ দিনের মধ্যে সড়কের নির্ধারিত সীমানার ভেতরের সকল স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা, দোকানপাটের বর্ধিত অংশ, সাইনবোর্ড এবং নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। সুবিধার্থে সংশ্লিষ্ট সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দেওয়া হবে।

নির্ধারিত ১৫ দিনের এই সময়সীমা পার হওয়ার পর উপজেলা প্রশাসন, এলজিইডি/সড়ক ও জনপথ বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। অভিযানের সময় কোনো অবৈধ স্থাপনা পাওয়া গেলে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

পাশাপাশি সরকারি কাজে বাধা সৃষ্টি এবং অবৈধ দখলদারির অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জেল-জরিমানা ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযান চলাকালীন অবৈধ স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হলে প্রশাসন বা সরকার কোনো ক্ষতিপূরণ দেবে না।

ঈদগাঁও উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থে গৃহীত এই মহৎ প্রকল্পটি সফল করতে এলাকার সকল ব্যবসায়ী, বাড়ির মালিক ও সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত