জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রাঙ্গাবালীতে ট্রলারে বজ্রপাত, দুই জেলের মৃত্যু, আহত তিন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।

জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন ট্রলারটিতে তার ভাই ইমন খাঁসহ পাঁচজন জেলে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে নদীতে জাল ফেলা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে ট্রলারে থাকা পাঁচজনই আহত হন। পরে তাদের মধ্যে ইমন খাঁ ও শাকিব শিকদারের মৃত্যু হয়। 

সদর ইউনিয়নের যুগিরহাওলা ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আহত অবস্থায় ইমন খাঁ ও শাকিব শিকদারকে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের দুইজনের মৃত্যু নিশ্চিত হওয়া যায়। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি আমিও শুনেছি। জেলেদের বাড়িতে ফোর্স পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে ট্রলারে বজ্রপাত, দুই জেলের মৃত্যু, আহত তিন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।

জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন ট্রলারটিতে তার ভাই ইমন খাঁসহ পাঁচজন জেলে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে নদীতে জাল ফেলা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে ট্রলারে থাকা পাঁচজনই আহত হন। পরে তাদের মধ্যে ইমন খাঁ ও শাকিব শিকদারের মৃত্যু হয়। 

সদর ইউনিয়নের যুগিরহাওলা ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আহত অবস্থায় ইমন খাঁ ও শাকিব শিকদারকে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের দুইজনের মৃত্যু নিশ্চিত হওয়া যায়। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি আমিও শুনেছি। জেলেদের বাড়িতে ফোর্স পাঠানো হয়েছে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত