কক্সবাজার সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত 'পালং স্পেশাল সার্ভিস' নামের একটি বাস জব্দ করা হয়।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিংক রোড এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—বাসচালক আকতার হোসেন (২৩), রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বাসিন্দা এবং হেলপার ইয়াছিন আরাফাত (১৩), উখিয়া থানার আমগাছতলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থেকে কক্সবাজারগামী 'পালং স্পেশাল সার্ভিস' বাসে তল্লাশি চালানো হয়। এ সময় আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী গাড়ির পেছনের সিটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, জব্দকৃত বাসসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন