জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ধুনটের বেলকুচিতে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত, প্রধান অতিথি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি

সিরাতের শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানুষের মাঝে তুলে ধরতে বগুড়ার ধুনটের বেলকুচি গ্রামে অনুষ্ঠিত হয়েছে সিরাত কনফারেন্স ২০২৬। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ এশা বেলকুচি মধ্যপাড়া ঈদগাহ মাঠে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এশার নামাজের পর শুরু হওয়া এ আয়োজনে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, সিরাতের শিক্ষা ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে নসিহত ও আলোচনা করেন একাধিক আলেম ও ইসলামি বক্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি মোঃ আনোয়ারুল ইসলাম (শাহীন)।

কনফারেন্সে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি খোরশেদ আলম দা.বা., মাওলানা মুহাম্মাদ হাবিবুল্লাহ ফারাবী, মুফতি সাইদুল ইসলাম দা.বা., মাওলানা ইসমাইল হুসাইন ও মুফতি ইব্রাহিম খলিল দা.বা.।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সিরাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁদের নসিহতের মাধ্যমে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ এবং ইসলামী জীবনব্যবস্থার শিক্ষা মানুষের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

বেলকুচি যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ কনফারেন্সে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় মানুষ অংশ নেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ধুনটের বেলকুচিতে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত, প্রধান অতিথি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাতের শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানুষের মাঝে তুলে ধরতে বগুড়ার ধুনটের বেলকুচি গ্রামে অনুষ্ঠিত হয়েছে সিরাত কনফারেন্স ২০২৬। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ এশা বেলকুচি মধ্যপাড়া ঈদগাহ মাঠে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এশার নামাজের পর শুরু হওয়া এ আয়োজনে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, সিরাতের শিক্ষা ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে নসিহত ও আলোচনা করেন একাধিক আলেম ও ইসলামি বক্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি মোঃ আনোয়ারুল ইসলাম (শাহীন)।

কনফারেন্সে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি খোরশেদ আলম দা.বা., মাওলানা মুহাম্মাদ হাবিবুল্লাহ ফারাবী, মুফতি সাইদুল ইসলাম দা.বা., মাওলানা ইসমাইল হুসাইন ও মুফতি ইব্রাহিম খলিল দা.বা.।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সিরাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁদের নসিহতের মাধ্যমে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ এবং ইসলামী জীবনব্যবস্থার শিক্ষা মানুষের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

বেলকুচি যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ কনফারেন্সে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় মানুষ অংশ নেন।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত