জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

টইটংয়ে ইউপি নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ইমরান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন অ্যাডভোকেট ছৈয়দ সাইফুল ইসলাম ইমরান। দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি পেশায় তিনি চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী ও ঠিকাদার।

অ্যাডভোকেট ছৈয়দ সাইফুল ইসলাম ইমরান টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ী কইডার পাড়া এলাকার মোহাম্মদ শরীফের ছেলে। শিক্ষাজীবনে তিনি এলএল.বি. (অনার্স) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেছেন।

তাঁর রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানা যায়, ২০০৩ সালে ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। এরপর ২০০৬ সালে টইটং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও টইটং ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

পরবর্তীতে ২০১৭ সালে পেকুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং টইটং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি টইটং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কথা তুলে ধরে অ্যাডভোকেট ছৈয়দ সাইফুল ইসলাম ইমরান বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। দলের আদর্শ ও নীতির প্রতি আস্থা রেখে বিভিন্ন সময়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, টইটং ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার ইচ্ছা রয়েছে। দল যদি আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তাহলে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। অ্যাডভোকেট ছৈয়দ সাইফুল ইসলাম ইমরান টইটং ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে বিএনপির নীতিনির্ধারকদের ইতিবাচক বিবেচনা প্রত্যাশা করেন তিনি।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

টইটংয়ে ইউপি নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ইমরান

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত