জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ পেলেন চবির শিক্ষক রফিকুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উচ্চশিক্ষা কর্মসূচি Commonwealth Scholarship অর্জন করেছেন। এ বৃত্তির মাধ্যমে তিনি যুক্তরাজ্যের Cranfield University-তে Environmental Management for Business বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

একাডেমিক উৎকর্ষ, শিক্ষকতা, গবেষণা ও পেশাগত অভিজ্ঞতার ধারাবাহিকতায় এ সাফল্য অর্জন করেছেন তিনি। রফিকুল ইসলাম এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রায় সাড়ে চার বছর শিক্ষকতা করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

তাঁর একাডেমিক জীবনে রয়েছে প্রধানমন্ত্রী স্বর্ণপদক, চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ডিন্স অ্যাওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ স্বীকৃতি। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণা, একাডেমিক প্রকাশনা, শিক্ষার্থীদের উন্নয়ন এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সহশিক্ষামূলক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

Commonwealth Scholarship-এর মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা তাঁর পেশাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে পরিবেশ ব্যবস্থাপনা ও ব্যবসার সমন্বিত বিষয়ে উচ্চশিক্ষা ভবিষ্যতে তাঁর গবেষণার ক্ষেত্রকে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে।

রফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বৃত্তি অর্জনের ক্ষেত্রে শুধু একাডেমিক ফলাফল নয়, ধারাবাহিক গবেষণা, পেশাগত অভিজ্ঞতা, লক্ষ্যনিষ্ঠ প্রস্তুতি ও জ্ঞানচর্চার প্রতি আন্তরিকতাও গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ এবং গবেষণার মাধ্যমে দেশের উচ্চশিক্ষায় অবদান রাখাই তাঁর লক্ষ্য।

তাঁর এ অর্জনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা তাঁর ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও গবেষণাজীবনের সফলতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ পেলেন চবির শিক্ষক রফিকুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত