বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো হয়। পরে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা ফিতা কাটা ও ফলক উন্মোচনের মাধ্যমে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় বক্তারা বলেন, সম্প্রসারিত প্রশাসনিক ভবনের মাধ্যমে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ সরকারি সেবা গ্রহণে আরও সুবিধা পাবেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন