জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ওজনে কারচুপি ও লাইসেন্সহীন ব্যবসা

পেকুয়ায় মোবাইল কোর্টে ৬ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের পেকুয়া পৌরসভার ঐতিহ্যবাহী আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে ওজনে কারচুপি, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে ছয় ব্যবসায়ীকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে বাজারটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআই কক্সবাজারের পরিদর্শক (মেট্রোলজি) এস. এম. রুহুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) নাঈর আউসাফ রহমান এবং পেকুয়া থানার এসআই মাহবুব আলম উপস্থিত ছিলেন।

অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ওজনে কারচুপি ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় তিন মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ইসমাইলের প্রতিষ্ঠান মেসার্স ইসমাইল ফিশিং, আবদুর রহিমের রহিম ফিশিং এবং মো. হোসেনের ফিশিং প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা করে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপণ্য তৈরি এবং বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় জসিম উদ্দিনের দুবাই বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই আইনে ওজন ও পরিমাপে অনিয়মের অভিযোগে মকবুল আলমের ফুলের কলি এবং হেলাল উদ্দিনের ভাই ভাই ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, খাদ্যের মান ও নির্ধারিত পরিমাণ নিশ্চিত করতে বিএসটিআইয়ের আইন অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং ওজন ও পরিমাপে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পেকুয়ায় মোবাইল কোর্টে ৬ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত